ফোন ধরেননি, OTP-ও দেননি- তবু স্বপ্নের সঞ্চয়ে সাইবারের কালো ছায়া
অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
সতর্ক ছিলেন। অপরিচিত ফোন ধরেননি, কোনও OTP দেননি, অচেনা লিঙ্কেও ক্লিক করেননি। তবু সাইবার প্রতারণার অন্ধকার হাত যেন নিঃশব্দে পৌঁছে গেল ব্যাংক অ্যাকাউন্টে। এক ঝটকায় উধাও ৬ লক্ষ টাকা। ঘটনাকে ঘিরে দুর্গাপুর শিল্পাঞ্চলে ফের ছড়াল আতঙ্ক।
বিধাননগরের ব্যবসায়ী প্রবুদ্ধ গুহ সোমবার মোবাইলে একাধিক অপরিচিত নম্বর থেকে ফোন আসতে দেখেন। সন্দেহ হওয়ায় কোনওটিরই উত্তর দেননি তিনি। দ্রুত ব্যাংক কর্তৃপক্ষকেও জানান বিষয়টি। কিন্তু অভিযোগ, তার কয়েক ঘণ্টার মধ্যেই মোবাইলে আসে ভয়াবহ বার্তা- অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়েছে ৬ লক্ষ টাকা।
মুহূর্তে যেন ভেঙে পড়ে পরিবারের ভবিষ্যতের সঞ্চয়ের ভিত। পরিবারের দাবি, চিকিৎসার খরচ এবং ছেলেকে ভর্তি করানোর জন্য কষ্ট করে জমানো শেষ সম্বল ছিল ওই অর্থ। সেই টাকা চোখের পলকে হারিয়ে এখন দিশেহারা পরিবার।
Comments
Post a Comment