ইটের স্তূপের নিচে চূর্ণ স্বপ্ন: আসানসোলের ব্যস্ত রাস্তায় বিপন্ন পথচারীর সুরক্ষারেখা
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
এক পশলা বাতাসের সাথে যেন হুট করেই নেমে এলো এক নির্মম বিভীষিকা। আসানসোল শহরের চেনা ব্যস্ত রাস্তায় যখন স্কুটির চাকা গড়িয়ে যাচ্ছিল দুই নারীর দৈনন্দিন জীবনের ছন্দে, ঠিক তখনই মুহূর্তের অসাবধানতায় ধসে পড়ল এক প্রাচীন আবাসের জরাজীর্ণ পাঁচিল। ইটের হুড়মুড় শব্দ আর ধূলিঝড়ের আড়ালে তলিয়ে গেল দুটো সজীব প্রাণ- রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় তাঁদের দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হলো হাসপাতালে।
ঘটনার খবর পেয়ে আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছে আহতদের খোঁজখবর নেন এবং শহরের পুরনো ও ঝুঁকিপূর্ণ ইমারতগুলো চিহ্নিত করার জন্য পুর নিগমের দৃষ্টি আকর্ষণের আশ্বাস দেন।
আসানসোলের অলিগলিতে থমকে থাকা এমন বহু জরাজীর্ণ পাঁচিল আর ছাদ আজ মৃত্যুফাঁদ হয়ে দাঁড়িয়ে আছে। কখন কোন জীর্ণ প্রাচীর ভেঙে পড়বে, তার আগাম আভাস না পেয়ে প্রতিদিন আশঙ্কায় বুক বাঁধেন শত শত পথচারী।
Comments
Post a Comment