দিনের আলোয় গরু চুরি! বাড়ির উঠোনে হানা, চারচাকায় চেপে চম্পট চোরের দল
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
রাতের অন্ধকার নয়, দিনের ঝলমলে আলোতেই এবার গবাদি পশু চুরির দুঃসাহসিক ঘটনায় আতঙ্ক ছড়াল রূপনারায়ণপুরে। বাড়ির সামনেই শান্তভাবে বসেছিল গবাদি পশু। মুহূর্তের মধ্যে চারচাকার গাড়ি এসে থামল, নেমে এল কয়েকজন দুষ্কৃতী। তারপর চোখের পলকে গরুটিকে ধরে গাড়িতে তুলে চম্পট! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত পিঠাকেয়ারী অঞ্চলে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিনের বেলাতেই একটি বিলাসবহুল চারচাকার গাড়ি নিয়ে ওই বাড়ির সামনে আসে দুষ্কৃতীরা। গাড়ির চালক প্রস্তুত অবস্থায় থাকলেও কয়েকজন দ্রুত নেমে একটি গরুকে জোর করে গাড়ির ভিতরে তুলে নেয়। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনার ছবি। সেই ফুটেজ ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
Comments
Post a Comment