২৪ ঘণ্টার প্রতিশ্রুতি ফুরোল, গ্রেপ্তার অধরা- থানার দরজায় ক্ষোভের পদযাত্রা


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

       ২৪ ঘণ্টার প্রতিশ্রুতি পেরিয়ে গিয়েছে। অথচ অভিযোগের কাঠগড়ায় থাকা কেউ গ্রেপ্তার হয়নি। অপেক্ষার সেই ঘড়িই বুধবার আসানসোলে রূপ নিল ক্ষোভের মিছিলে। কলেজে হামলার প্রতিবাদে থানার দরজায় গিয়ে দাঁড়াল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। গত ২১ সেপ্টেম্বর আসানসোলের বিবি কলেজে একটি অনুষ্ঠান চলাকালীন কয়েকজন ছাত্রছাত্রীর উপর হামলার অভিযোগ ওঠে। 

     এবিভিপির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের সদস্যদের হামলায় তাদের কয়েকজন সমর্থক আহত হন। ঘটনার প্রতিবাদে কলেজের অধ্যক্ষের কাছে বিক্ষোভ দেখিয়ে প্রশাসনের কাছে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল তারা। অভিযোগ, সেই সময়সীমা পেরিয়ে গেলেও পুলিশের তরফে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।

      এরপরই বুধবার সকালে ক্ষোভের স্রোত নামে রাস্তায়। আসানসোল স্টেশন থেকে পদযাত্রা করে এবিভিপি কর্মী-সমর্থকেরা পৌঁছন আসানসোল দক্ষিণ থানার সামনে। সেখানেই শুরু হয় বিক্ষোভ। পাশাপাশি থানার সামনে জিটি রোড অবরোধেরও অভিযোগ ওঠে।

    এবিভিপির দাবি, কলেজের ঘটনার সিসিটিভি ফুটেজে হামলার ছবি ধরা পড়েছে। লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরেও কেন গ্রেপ্তার নয়, সেই প্রশ্নেই সরব তারা। তাঁদের দাবি, দ্রুত তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। পুলিশের ভূমিকা নিয়েও বিক্ষোভকারীদের মধ্যে দেখা দেয় তীব্র ক্ষোভ।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়