রায়দিঘি বাজারে বুধবার চলল বিশেষ খাদ্য সুরক্ষা অভিযান
রমেশ রায়, দক্ষিণ ২৪ পরগনা:-
রায়দিঘি বাজারে বুধবার চলল বিশেষ খাদ্য সুরক্ষা অভিযান। রায়দিঘী বাজার সংলগ্ন এলাকায় খাদ্য সুরক্ষা শাখা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর, পশ্চিমবঙ্গ সরকার-এর উদ্যোগে এই বিশেষ খাদ্য সুরক্ষা অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন বিডিও, ফুড সেফটি অফিসার, ডিইবি-এর আধিকারিকবৃন্দ।
অভিযানের সময় নজর দেওয়া হয়, মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য আছে কিনা, যদি থাকে তা নষ্ট করা, নির্দিষ্ট লাইসেন্স আছে কিনা। সন্দেহজনক ও লেবেলবিহীন খাদ্যদ্রব্যের নমুনা সংগ্রহ করা সহ আরও অন্যান্য বিষয়গুলি দেখা। সাধারণ মানুষের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করা এবং অনিরাপদ খাদ্য গ্রহণের ফলে সৃষ্ট বিভিন্ন রোগের ঝুঁকি কমানোর পাশাপাশি সাধারণ মানুষ ও খাদ্য ব্যবসায়ীদের মধ্যে খাদ্য সুরক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই হল এই কর্মসূচির লক্ষ্য।
Comments
Post a Comment