জ্ঞানেশের গ্রেফতারের দাবিতে আসানসোলে কংগ্রেসের বিক্ষোভ
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান-:
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের গ্রেফতারের দাবিতে সোমবার আসানসোলে পথে নামল কংগ্রেস। পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে মিছিল করে ডিএম দফতরের সামনে বিক্ষোভ দেখান নেতা-কর্মীরা। কর্মসূচিকে ঘিরে এদিন উত্তপ্ত হয়ে ওঠে জেলাশাসকের দফতর চত্বর।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডিএম দফতরের মূল গেট বন্ধ করে দেয় পুলিশ। মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ, বিক্ষোভকারীদের একাংশ গেট টপকে দফতরের ভিতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাঁদের বাধা দেয়। তা ঘিরে দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিছু সময়ের জন্য কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে দফতর চত্বর।
কর্মসূচিতে ছিলেন কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী, প্রাক্তন কাউন্সিলর এস এম মুস্তফা-সহ অন্যান্য নেতা-কর্মীরা। পরে জেলাশাসকের দফতরে স্মারকলিপি জমা দেয় কংগ্রেস।
Comments
Post a Comment