অন্নপূর্ণার টাকার আশায় জনতার দরবারে মহিলারা


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

       তিন হাজার টাকার আশায় কতদিনের অপেক্ষা! সেই অপেক্ষার ভার নিয়েই শুক্রবার বার্ণপুরের ৮ নম্বর বস্তি এলাকার একাধিক মহিলা হাজির হলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের ‘জনতার দরবারে’। 

     তাঁদের অভিযোগ, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেও এখনও মেলেনি প্রতিশ্রুত টাকা। হাতে আবেদন, চোখে প্রত্যাশা- কিন্তু কর্মসূচি চলাকালীন মন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ হয়নি বলে দাবি তাঁদের।

       তবে দরবার শেষ হতেই বদলাল দৃশ্যপট। মহিলাদের পাশে দাঁড়িয়ে তাঁদের কথা শোনেন মন্ত্রী। অভিযোগ লিখিতভাবে জানাতে বলেন তিনি। পাশাপাশি এলাকায় দলের হয়ে কাজ করা কর্মীদের ফোন নম্বরও দিতে বলেন, যাতে সমস্যার সূত্র ধরে দ্রুত সমাধানের পথ খোঁজা যায়। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন অগ্নিমিত্রা পাল।

      এদিন সকালে আসানসোলে এক খুঁটিপুজোর পর তিনি জানান, অন্নপূর্ণা যোজনার বিষয়টি বর্তমানে সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মালতী আভা রায়ের নজরে রয়েছে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়