নোংরা অভ্যাসে লাগাম, রানীগঞ্জে পরিচ্ছন্নতার রণধ্বনি



অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

       শহর শুধু ইট-পাথরের দেওয়াল নয়, শহর তার মানুষের অভ্যাস, দায়িত্ববোধ আর সচেতনতার প্রতিচ্ছবি। সেই শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন, প্লাস্টিকমুক্ত ও ডেঙ্গুমুক্ত রাখার বার্তা নিয়ে বৃহস্পতিবার পথে নামল আসানসোল পুরনিগমের রানীগঞ্জ বোরো-২।

     বোরো-২ কার্যালয় থেকে শুরু হওয়া সচেতনতা র‍্যালি রানীগঞ্জ বাজার ও সিআর রোডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে ফের বোরো কার্যালয়ে এসে শেষ হয়। র‍্যালিতে প্রকাশ্যে থুতু ফেলা, মূত্রত্যাগ, যত্রতত্র আবর্জনা ফেলা এবং নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে সচেতনতার বার্তা দেওয়া হয়। নিয়ম ভাঙলে জরিমানার মুখে পড়তে হতে পারে- সেই সতর্কবার্তাও পৌঁছে দেওয়া হয় পথচারী ও শহরবাসীর কাছে।

      ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া নতুন নিয়মগুলি সম্পর্কে মানুষকে সচেতন করাই ছিল কর্মসূচির মূল লক্ষ্য। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশে জল জমতে না দেওয়ার আবেদন জানানো হয়।

    পুরসভার নির্মল সাথী ও নির্মল বন্ধুদের নিরন্তর পরিশ্রমের পাশাপাশি নাগরিকের সচেতনতাই পারে শহরের চেহারা বদলাতে। কারণ, পরিচ্ছন্ন শহর শুধু পুরসভার দায় নয়- এটি প্রতিটি নাগরিকের অঙ্গীকার।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়