দিল্লির জন্তরমন্তর থেকে জামুড়িয়ার রক্তাক্ত উঠোন: সিজেপি সমর্থকের উপর হামলার অভিযোগ


সংবাদদাতা, নিউজ হিন্দুস্থান -:


       ​রাজধানীর জন্তর মন্তরের মুক্ত আকাশ থেকে সোশ্যাল মিডিয়ার মোবাইল স্ক্রিন- প্রতিবাদের সেই ছবিই কি কাল হলো এক যুবকের জন্য? দিল্লির যন্তরমন্তরে কোকরোচ জনতা পার্টির (CJP) কর্মসূচিতে যোগ দিয়ে সেই ছবি ফেসবুকে পোস্ট করার অপরাধে এবার রক্ত ঝরল আসানসোলের জামুড়িয়ায়।

      শুক্রবার সন্ধ্যায় জামুড়িয়া থানার কেন্দা এলাকায় এক সিজেপি সমর্থকের উপর নির্মম হামলার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। আক্রান্ত যুবকের নাম চিরঞ্জিত বন্দ্যোপাধ্যায়, যিনি একসময়ের তৃণমূল নেতা সন্দীপ (বিজু) বন্দ্যোপাধ্যায়ের ছেলে এবং বর্তমানে সিজেপির সক্রিয় সমর্থক হিসেবে পরিচিত।

        ​চিরঞ্জিতের স্পষ্ট অভিযোগ, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির প্রতিবাদ সভায় অংশ নেওয়ার পর থেকেই গেরুয়া শিবিরের কুনজরে পড়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই আন্দোলনের ছবি শেয়ার করার পর থেকেই স্থানীয় বিজেপি সমর্থকদের দফায় দফায় হুমকির মুখে পড়তে হয় তাঁকে। 

        অবশেষে শুক্রবার সন্ধ্যায় তাঁর ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। রক্তাক্ত ও আতঙ্কিত অবস্থায় প্রাণে বেঁচে যাওয়া চিরঞ্জিত ইতোমধ্যে জামুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার খবর পেয়ে শনিবার সকালে সিজেপির প্রতিনিধিদল তাঁর বাড়ি গিয়ে পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।

    ​এদিকে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে পালটা সুর চড়িয়েছে জামুড়িয়ার বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা বিপদতারণ ভট্টাচার্যের দাবি, চিরঞ্জিতের রাজনৈতিক পরিচয় সম্পর্কে তাঁরা ওয়াকিবহাল নন; বরং ওই যুবকের বিরুদ্ধে এলাকায় ছাগল চুরি, তোলাবাজি ও মদ্যপানের বহু অভিযোগ রয়েছে। মাতলামির জেরে স্থানীয় মানুষের ক্ষোভের শিকার হয়েই এই মারধর বলে দাবি গেরুয়া শিবিরের। 

      যদিও সিজেপির কো-অর্ডিনেটর আব্দুল হাপিজ নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির জোরালো দাবি তুলেছেন। খাকি উর্দির তদন্তই এবার ঠিক করবে দিল্লির প্রতিবাদের ঢেউ কীভাবে আছড়ে পড়েছিল জামুড়িয়ার এই অন্ধকার কোণে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়