পুকুরের জলে হারিয়ে গেল কিশোরের শেষ বিকেল
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
দোমাহানি বাজারের বড়বাথান এলাকায় আচমকাই নেমে এল শোকের ছায়া। পুকুরের জলে তলিয়ে গিয়ে নিখোঁজ এক স্কুলছাত্রকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বারাবনি থানার দোমাহানি বাজার এলাকায়। নিখোঁজ ছাত্রটি চরণপুর এলাকার বাসিন্দা এবং দোমাহানি বিদ্যালয়ের নবম শ্রেণির পড়ুয়া।
জানা গিয়েছে, এদিন দুই বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বেরিয়েছিল ওই কিশোর। তারপরই পুকুরের জলে তলিয়ে যাওয়ার ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আনন্দের বিকেল পরিণত হয় উৎকণ্ঠা আর কান্নায়। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা।
নিখোঁজ ছাত্রের সন্ধানে পুকুরে তল্লাশি শুরু করেছে উদ্ধারকারী দল। নামানো হয়েছে প্রশিক্ষিত ডুবুরি। জলের গভীরে চলছে একটানা অনুসন্ধান। ঘটনাস্থলে রয়েছে বারাবনি থানার পুলিশ। প্রতিটি মুহূর্ত যেন পরিবারের কাছে হয়ে উঠেছে দীর্ঘ এক অপেক্ষা- জল সরিয়ে কখন ভেসে উঠবে প্রিয় মুখ, সেই আশাতেই তাকিয়ে সকলে।
Comments
Post a Comment