অভিযোগের ভিড়ে কৃতজ্ঞতার মিছিল, জামুড়িয়ায় ‘অন্নপূর্ণা’র অন্য ছবি


অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

    একদিকে বঞ্চনার অভিযোগে পথে নামছেন মহিলারা, কোথাও উঠছে প্রতিবাদের সুর, কোথাও আবার অবরোধে থমকে যাচ্ছে পথ। সেই আবহেই জামুড়িয়ার চুরুলিয়ায় দেখা গেল ভিন্ন এক দৃশ্য- অন্নপূর্ণা ভাণ্ডারের আর্থিক সহায়তা পাওয়ার পর রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে পথে নামলেন কয়েকশো মহিলা।

    জামুড়িয়ার চুরুলিয়া গ্রামে বিজেপির উদ্যোগে আয়োজিত হয় ‘আভার যাত্রা’। চুরুলিয়া চৌধুরী পুকুর থেকে শুরু হয়ে মিছিল পৌঁছয় চুরুলিয়া হাটতলায়। হাতে পতাকা, প্ল্যাকার্ড; মুখে ধন্যবাদের বার্তা- মিছিলের পথে যেন ফুটে উঠল সরকারি প্রকল্পের আর এক সামাজিক প্রতিচ্ছবি।

      পরে হাটতলায় সভায় বক্তব্য রাখেন বিজেপির আসানসোল জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক রানা বন্দ্যোপাধ্যায়, মণ্ডল-১ সভাপতি পিনাকী রায়, তাপস রায়, সন্তোষ সিং সহ অন্যান্য নেতা-কর্মী।

      বিজেপি নেতাদের দাবি, অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় ইতিমধ্যেই প্রায় ১ কোটি ৪৫ লক্ষেরও বেশি মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পৌঁছেছে। তাঁদের বক্তব্য, সেই আর্থিক সহায়তার স্বীকৃতিতেই চুরুলিয়ার মহিলাদের এই স্বতঃস্ফূর্ত মিছিল- অভিযোগের আবহে কৃতজ্ঞতার এক আলাদা সুর।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়