লুটের অন্তরালে খাকি উর্দির কড়া পাহারা: রানীগঞ্জে বাজেয়াপ্ত ৮টি বালি বোঝাই টোটো​

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

     পাহাড়প্রমাণ লোভ আর অন্ধ স্বার্থের থাবায় প্রতিদিন ক্ষতবিক্ষত হচ্ছে দামোদর নদ।  বাংলার বুকে বালি চুরির সেই রুদ্ধশ্বাস চক্র ভাঙতে এবার আরও কঠোর হলো আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। সোমবার সকালে দামোদরের বুক চিরে চলা অবৈধ বালি পাচারের বিরুদ্ধে এক অতর্কিত হানা চালিয়ে বল্লভপুর ফাঁড়ির পুলিশ বাজেয়াপ্ত করল আটটি বালি বোঝাই টোটো।

       ​সরকার যখন গরিব মানুষের মাথার ছাদ পাকা করতে বা সরকারি প্রকল্পে বৈধ মূল্যে বালি সরবরাহের নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে, তখন কিছু অসাধু ও লোভী চক্র রাতের অন্ধকারে বা ভোরের আলো ফুটতেই দামোদরের বুক খুঁড়ে বালি পাচারের খেলায় মেতেছে। পরিবেশের বুক চিরে এই ধংসলীলা রুখতেই সোমবার সকালে আসরে নামে বল্লভপুর ফাঁড়ি। আইসি পার্থ চক্রবর্তীর সরাসরি নেতৃত্বে রানীগঞ্জ চত্বরের দিকে ছুটে চলা বালি বোঝাই টোটোগুলোকে হাতেনাতে পাকড়াও করা হয়।

       ​যদিও এই ঝটিকা অভিযানে এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি, তবে মাফিয়াদের জাল কতদূর বিস্তৃত তা খতিয়ে দেখছে পুলিশ। নদীর পাড়ে ক্ষতচিহ্ন মুছে আগামী দিনে এই খাকি উর্দির পাহারা আরও কঠোর হবে বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন শীর্ষকর্তারা। প্রকৃতির কান্না থামিয়ে দামোদরের বুক বাঁচাতে এই অভিযান যেন এক আশার আলো।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়