দুর্গাপুরের অ্যালয় স্টিল প্ল্যান্টে ক্ষোভের উত্তাল তরঙ্গ
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
কারখানার চিমনি বেয়ে যখন রুটি-রুজির অনিশ্চিত ধোঁয়া ওড়ে, তখন শ্রমের ঘাম বদলে যায় অস্তিত্বের লড়াইয়ে। দুর্গাপুরের ঐতিহ্যবাহী অ্যালয় স্টিল প্ল্যান্টে ১৯৬ জন চুক্তিভিত্তিক শ্রমিকের গেট পাস বাতিল হওয়ার খবরে নেমে এল তীব্র ক্ষোভের কালো মেঘ। যে হাতে এতদিন শিল্পের চাকা সচল থেকেছে, সেই হাতগুলো থেকেই যেন এক নিমেষে ছিনিয়ে নেওয়া হলো বাঁচার অধিকার।
এই অবিচারের প্রতিবাদে রাজনীতির সীমানা ভুলে কাঁধে কাঁধ মেলালো CITU ও INTUC। কারখানার বুক চিরে গর্জে উঠল যৌথ বিক্ষোভের স্বর। বন্ধ হয়ে গেল SMS, ক্রেন, কন্ডিশনিং ও BBM বিভাগের চাকা।
শ্রমিকনেতা প্রদীপ দত্ত ও নবায়েন্দু সরকারের স্পষ্ট দাবি- ফিরিয়ে দিতে হবে গেট পাস, দিতে হবে কাজের স্থায়িত্ব। পরিস্থিতির জল গড়িয়েছে বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই ও কারখানা কর্তৃপক্ষের বৈঠক অবধি।
Comments
Post a Comment