বিদ্যাসাগরের দয়ায় ভেজা করুণার আলো: বরাকরে শ্রদ্ধার অর্ঘ্য মন্ত্রী অজয় পোদ্দারের
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
বাংলার নবজাগরণের সেই চিরকালীন সূর্য, যাঁর কলমের কালিতে রচিত হয়েছিল সভ্যতার পাঠশালা, সেই মহাপ্রাণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে শ্রদ্ধায় অবনত হল বরাকরের বেগুনিয়া। শনিবার এক ভাবগম্ভীর পরিবেশে মহান এই শিক্ষাবিদ ও সমাজসংস্কারকের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করলেন রাজ্যের মন্ত্রী ডা. অজয় কুমার পোদ্দার।
এদিনের এই মননশীল অনুষ্ঠানে বিদ্যাসাগরের বর্ণময় জীবন ও সমাজসংস্কারে তাঁর অনন্য অবদানের কথা সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন মন্ত্রী। নারীর ক্ষমতায়ন, শিক্ষার আলোক বিস্তার, বিধবা বিবাহ প্রচলনের মতো সাহসী পদক্ষেপ এবং সমাজের অন্ধকার কোণ থেকে কুসংস্কার দূর করার ক্ষেত্রে বিদ্যাসাগরের অদম্য লড়াইয়ের কথা তুলে ধরেন তিনি।
ডা. পোদ্দার স্পষ্ট ভাষায় জানান, বিদ্যাসাগরের আদর্শ আর মানবিক মূল্যবোধের রক্তিম আলোই আগামী প্রজন্মকে সাম্য, শিক্ষা ও মানবতার সুপথে এগিয়ে চলার অনুপ্রেরণা জোগাবে।
Comments
Post a Comment