কাশের সাদা ঢেউয়ে ডাকছে পাণ্ডবেশ্বর, শরতের সৌন্দর্যে পর্যটনের স্বপ্ন


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -: 

     শরৎ এলেই বাংলার আকাশে মেঘের ভেলা, বাতাসে উৎসবের গন্ধ। আর মাটির বুকজুড়ে দুলতে থাকে কাশফুলের সাদা ঢেউ। সেই চেনা শরতের সৌন্দর্যকেই এবার নতুন সম্ভাবনার দরজা হিসেবে দেখতে চাইছে পাণ্ডবেশ্বর। বিস্তীর্ণ কাশবনের অপরূপ দৃশ্যকে সামনে রেখে পাণ্ডবেশ্বরকে আগামী দিনে পর্যটন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানালেন বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি।

     বিধায়কের দাবি, পশ্চিমবঙ্গের অন্য কোনও বিধানসভা এলাকায় এত বিস্তীর্ণ এলাকা জুড়ে কাশফুলের এমন বাহার দেখা যায় কি না, তাঁর জানা নেই। এই প্রাকৃতিক সম্পদকে ঘিরেই পর্যটনকেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

    আগামী ২৭ সেপ্টেম্বর পাণ্ডবেশ্বরে হতে চলেছে ‘ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কনক্লেভ’। শিল্পে বিনিয়োগের পাশাপাশি সেখানে পর্যটনের এই পরিকল্পনাও তুলে ধরা হবে।

      তাঁর বক্তব্য, থাকা-খাওয়ার পরিকাঠামো গড়ে উঠলে পরিবার নিয়ে দু’তিন দিন পাণ্ডবেশ্বরে কাটিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন পর্যটকেরা। তাতে শিল্পের পাশাপাশি পর্যটনও এলাকার অর্থনীতিতে নতুন গতি আনতে পারে।

    পুজোর মরশুমে তাঁর আমন্ত্রণ- কাশফুলের সাদা সমুদ্র দেখতে আসুন পাণ্ডবেশ্বরে। সকাল ৯টা থেকে ১১টার মধ্যেই নাকি ধরা দেবে প্রকৃতির সেই মায়াবী রূপ। দুর্গোৎসবের আনন্দের সঙ্গে শরতের কাশের টানে পাণ্ডবেশ্বর হয়ে উঠুক নতুন ভ্রমণ ঠিকানা- এই স্বপ্নই এখন।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়