বল পায়ে রাত জাগল রানিগঞ্জ, টাইব্রেকারে টনি একাদশের বিজয়োল্লাস


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -: 

     রাত যত গভীর হয়েছে, রাণীগঞ্জের তিরাট ফুটবল ময়দান ততই জেগে উঠেছে। আলোর মালায় সেজে ৩২ দলের পায়ের ছন্দে যেন রাতভর কথা বলেছে ফুটবল। কল্যাণেশ্বরী ক্লাবের পরিচালনায় ষষ্ঠতম নৈশ ফুটবল প্রতিযোগিতা ঘিরে তিরাটে তৈরি হয়েছিল উৎসবের আবহ। ভোরের আলো ফুটলেও মাঠ ছাড়েননি ফুটবলপাগল দর্শকরা।

       শেষ লড়াইয়ে মুখোমুখি আসানসোলের কাল্লারের টনি একাদশ ও তিরাটের কোয়ারডি গ্রামের প্রিয়াঙ্কা একাদশ। নির্ধারিত সময়ে গোলের দেখা মেলেনি। তাই উত্তেজনার পারদ চড়িয়ে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই পরপর দু’টি গোল করে বাজিমাত করে টনি একাদশ, ছিনিয়ে নেয় চ্যাম্পিয়নের মুকুট।

       দীপঙ্কর পান ম্যান অফ দ্য ম্যাচ ও সেরা গোলকিপারের সম্মান, ম্যান অফ দ্য টুর্নামেন্ট হন রোহিত। জয়ী ও রানার্স দলের হাতে ওঠে ট্রফির পাশাপাশি নগদ অর্থ ও ব্যক্তিগত পুরস্কার।

       উদ্বোধনে উপস্থিত ছিলেন বিজেপির আসানসোল যুব মোর্চার জেলা সভাপতি অভিক মণ্ডল, সন্দীপ গোপ ও প্রাক্তন ফুটবলার বিদ্যুৎ সরকার। ফাইনালে উইনার্স কাপ তুলে দেন অসীম রায়, রানার্স কাপ পরেশ মণ্ডল। প্রতিকূলতার মধ্যেও ফুটবলের প্রদীপ জ্বালিয়ে রাখার এই উদ্যোগে কুর্নিশ জানিয়েছে তিরাট।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়