ঘাগরবুড়ির চরণে হঠাৎ কালবৈশাখী: আসানসোলে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রকম্পিত জনপদ


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

     ​রবিবারের অলস দুপুর। শহরের ব্যস্ততা তখন একটু স্তিমিত। ঠিক সেই সময় ১৯ নম্বর জাতীয় সড়কের বুকে নেমে এল এক মুহূর্তের তাণ্ডব। আসানসোলের ঘাগরবুড়ি মন্দির সংলগ্ন দুর্গাপুরগামী রাস্তায় যেখানে মায়ের কৃপার আশায় মানুষ মাথা নোয়ায়, সেই চত্বরেই হঠাৎ ঝরে পড়ল অসহায় আর্তনাদ।

     ​দ্রুতগামী এক চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে আছড়ে পড়ে রাস্তার মাঝের ডিভাইডারে। মুহূর্তের মধ্যে সব ওলটপালট। ডিভাইডারের ধারে পারাপারের অপেক্ষায় থাকা চার পথচারীকে পিষে ফেলে গাড়িটি। এরপর একটি দাঁড়িয়ে থাকা ট্যুরিস্ট বাসে সজোরে ধাক্কা খেয়ে থামে সে। রক্তে ভেজে পিচ রাস্তা।

    ​খবর পেয়ে রুদ্ধশ্বাসে ছুটে আসে আসানসোল দক্ষিণ থানা ও ট্রাফিক গার্ডের পুলিশ। আহত চার পথচারী ও চালককে দ্রুত পাঠানো হয় জেলা হাসপাতালে। 

      ঘাগরবুড়ির মন্দিরের ধারের এই মর্মান্তিক মুহূর্ত প্রশ্ন তুলে দিল গতির উন্মাদনা নিয়ে। মুহূর্তের অসাবধানতা কেমন করে কেড়ে নেয় স্বস্তি, রবিবারের দুপুর তা ফের দেখিয়ে গেল এক বেদনাদায়ক পথ দুর্ঘটনায়।
​

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়