গর্তে বিপদের ফাঁদ, নিয়ামতপুরে বাইকের উপর উল্টে মালবোঝাই অটো

    
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

      নিয়ামতপুর নিউ রোড যেন এখন পথের বদলে বিপদেরই এক নীরব ফাঁদ। বরাকর থেকে আসানসোল যাওয়ার পথে সোমবার অতিরিক্ত মালবোঝাই একটি অটো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ল একটি বাইকের উপর। অটোর নিচে চাপা পড়ে যায় বাইকটি। ঘটনায় আহত হন বাইক আরোহী।

       দুর্ঘটনার বিকট শব্দে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি অটোর নিচ থেকে বাইক আরোহীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে দুর্ঘটনাগ্রস্ত যানবাহনগুলি রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন তাঁরা।

      স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাস্তার বিভিন্ন অংশে ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। তার উপর বৃষ্টির জল জমে সেই গর্তগুলি অনেক সময় চোখেই পড়ে না। ফলে প্রতিদিনই ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। 

  তাঁদের আরও অভিযোগ, অতিরিক্ত মালবোঝাই অটোর দাপটে বিপদের আশঙ্কা আরও বাড়ছে। দ্রুত রাস্তা সংস্কার এবং অতিরিক্ত মাল বহনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন বাসিন্দারা।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়