‘রেটের রাজনীতি’র অডিও ঘিরে উত্তাপ, নিশানায় মন্ত্রীর ছেলে- কংগ্রেসের বিস্ফোরক অভিযোগ


সংবাদদাতা, নিউজ হিন্দুস্থান -:

      রাজনীতির মঞ্চে অভিযোগের তীর, তার সঙ্গে ভাইরাল অডিও ঘিরে নতুন জল্পনা। আসানসোলে সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস নেতারা অভিযোগ তুললেন, ‘‘মানুষ চোর তাড়িয়ে ডাকাত এনেছে’’- আগেই তাঁরা এমন আশঙ্কার কথা বলেছিলেন। তাঁদের দাবি, রাজ্যের মন্ত্রী অজয় পোদ্দার ও তাঁর ছেলে তথা বিজেপি নেতা কেশব পোদ্দারের আমলে কুলটি ও আসানসোলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যা আগে কখনও দেখা যায়নি।

       কংগ্রেসের তরফে প্রকাশ করা একটি অডিওকে কেন্দ্র করেই মূল অভিযোগ। সেখানে কে কোন কাজ পাবেন, কিংবা প্রতি টনে কত টাকা দিতে হবে- এমন ‘রেট ফিক্সিং’-এর কথোপকথন রয়েছে বলে দাবি কংগ্রেসের। তবে ওই অডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

      কংগ্রেস নেতাদের অভিযোগ, মন্ত্রীর ছেলেই নাকি কাজের ‘দর’ ঠিক করছেন। সাংবাদিক সম্মেলনে তাঁরা একের পর এক অভিযোগ তুলে ধরেন।

      অভিযোগ প্রসঙ্গে কেশব পোদ্দার বলেন, কংগ্রেসের হাতে কোনও ইস্যু নেই বলেই এসব নিয়ে রাজনীতি করছে। তাঁর কথায়, ‘‘আমি নিজেই জানি না এটা কিসের অডিও- এখনকার না পুরোনো।’’ তাঁর দাবি, সারাদিন হাজার হাজার মানুষের সঙ্গে কথা বলেন তিনি। বিষয়টি তদন্তসাপেক্ষ বলেও জানান কেশব। মন্ত্রী অজয় পোদ্দারের তরফে অবশ্য এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়