পিচঢালা পথে নদীর বিভ্রম: জমা জলে বাঁশকোপায় নিত্যদুর্ভোগের করুণ সুর
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
রাস্তা না কি নদী- তফাত করাই যেন দায়! পিচের কালচে বুক চিরে বয়ে চলেছে ঘোলা জলের তোড়, আর সেই স্রোতেই চাকা ডুবিয়ে ঝুঁকি নিয়ে ভেসে চলেছে চেনা শহরের সারি সারি গাড়ি। দুর্গাপুরের কাঁকসার বাঁশকোপায় ১৯ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড আজ শুধু জলমগ্ন এক পথ নয়, বরং এক আতঙ্কের প্রতিচ্ছবি।
সামান্য বৃষ্টিতেই বেপরোয়া নির্মাণ আর বন্ধ নিকাশি নালার মাশুল গুনতে হচ্ছে সাধারণ পথচারী থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীদের।
বছরের পর বছর এই জলছবির বদল হয়নি। পলি জমে রুদ্ধ হওয়া নিকাশিনালার অলিগলিতে থমকে আছে নগর ব্যবস্থাপনার দায়িত্বজ্ঞান।
অবশেষে খবরের শিরোনামে আলোড়ণ উঠতেই নড়েচড়ে বসেছে প্রশাসন; জেসিবি-র শক্ত হাত খুঁজছে বন্ধ নালীর হারানো মুখ। নিকাশির রাজনৈতিক দড়ি টানাটানির মাঝে সাধারণ মানুষ আজও প্রহর গুনছে এক স্থায়ী সমাধানের- যেদিন পিচঢালা সড়ক আবার ফিরে পাবে তার চিরচেনা রূপ, আর জলচ্ছাসের বদলে নিরাপদ পথের আশ্রয়ে শান্ত হবে প্রতিদিনের পথচলা।
Comments
Post a Comment