নেতাজিকে নিয়ে অবমাননাকর মন্তব্য: রাজ্যসভার সাংসদের বিরুদ্ধে রূপনারায়ণপুর ফাঁড়িতে কংগ্রেসের FIR


চিত্তরঞ্জন প্রসাদ, সালানপুর-:

মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ‘আজাদ হিন্দ ফৌজ’ নিয়ে রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ (ওরফে নগেন্দ্র রায়)-এর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে এবার সরব হলো সালানপুর ব্লক জাতীয় কংগ্রেস। সাংসদের এই কথিত মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে সালানপুর থানার রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ (FIR) দায়ের করা হয়েছে সালানপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে।
কংগ্রেস নেতাদের অভিযোগ, নেতাজি ও তাঁর গঠিত আজাদ হিন্দ ফৌজ ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। তাঁদের নিয়ে এই ধরনের আপত্তিকর মন্তব্য কেবল দেশের মহান বিপ্লবীদেরই অপমান করে না, বরং কোটি কোটি ভারতবাসীর আবেগ ও অনুভূতিতেও গভীর আঘাত হানে।পুলিশকে ঘটনার সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।সংশ্লিষ্ট সাংসদকে অবিলম্বে ও নিঃশর্তে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে।
কংগ্রেস নেতৃত্বের তরফে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বসু সমগ্র ভারতবর্ষের গর্ব। স্বাধীনতা সংগ্রামে তাঁর অসামান্য অবদান এবং আজাদ হিন্দ ফৌজের বীরত্বের ইতিহাস নিয়ে কোনো ধরনের অবমাননাকর বক্তব্য বা বিকৃতি মেনে নেওয়া হবে না।
এই ঘটনার জেরে ইতিমধ্যেই আঞ্চলিক রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। জাতীয় কংগ্রেসের দায়ের করা অভিযোগের ওপর ভিত্তি করে রাজ্য প্রশাসন ও পুলিশ প্রশাসন এখন কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর রয়েছে পুরো রাজ্যবাসীর।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি