শ্রাবণের ধারাপাতে কবিপ্রণাম: রবীন্দ্র-চেতনার আলোয় আসানসোল


অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

     বাইশে শ্রাবণের মেঘলা আকাশে শুধুই বিষাদের সুর নয়, বরং এক অনন্ত চেতনার উদয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ তিথিতে পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত ২২শে শ্রাবণের বিশেষ দিনে “কথায় ও গানে কবিগুরু স্মরণে” আসানসোলের যুব আবাসে আয়োজিত হলো এক আলোকময় অনুষ্ঠান।

     স্মরণাঞ্জলিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি, জেলাশাসক এস পন্নামবলম, মহকুমা শাসক এবং প্রশাসনের আধিকারিকগণ।

       ​শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে জেলাশাসক বলেন, রবীন্দ্রনাথ কেবল এক মহান কবি নন, তিনি ভারতের স্বাধীকার আন্দোলনের আলোকবর্তিকা, যাঁর অমলিন সুর আজও বিশ্বমঞ্চে ভারতের অহংকার। রবি ঠাকুর বাঙালির গর্ব, বাংলার গর্ব, বিশ্ববাসীর গর্ব।

       বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি স্মৃতির অর্ঘ্য দিয়ে স্মরণ করিয়ে দেন, প্রকৃতির নীলাঞ্চলে বসে রচিত তাঁর গান ও কবিতা যুগে যুগে আমাদের নবপ্রভাতের দিশা দেখায়। বর্তমান সরকার তাঁরই নির্দেশিত সত্য ও সুন্দরের পথে পথ হেঁটে রাজ্যকে নতুন করে সাজিয়ে তোলার অঙ্গীকারবদ্ধ।

       কবির প্রয়াণদিনে শ্রদ্ধার এই নৈবেদ্যে আসানসোল যেন রবীন্দ্রনাথের ‘আনন্দলোকে’ এক নতুন প্রভাতের আলো খুঁজে পেল।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি