ব্যাটারির বিস্ফোরণে দাউদাউ আগুন, ঝলসে গেলেন দোকান মালিক


চিত্তরঞ্জন প্রসাদ, নিউজ হিন্দুস্থান -:

     রূপনারায়ণপুরের আমডাঙা মোড়ের কাছে সামডি রোডে বৃহস্পতিবার দুপুরে আচমকা বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা। দুপুর ১২টা নাগাদ ‘মা অটোমোবাইল’ নামের টোটো সার্ভিসের দোকানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা গ্রাস করে দোকানটি। গুরুতর অগ্নিদগ্ধ হন দোকানের মালিক সুভাষ পাল।

       প্রত্যক্ষদর্শী এক টোটোচালকের কথায়, সার্ভিসিং শেষ করে তিনি দোকান থেকে বের হতেই পিছনে শোনা যায় প্রচণ্ড বিস্ফোরণ। বিস্ফোরণের অভিঘাতে সুভাষ পাল ছিটকে বাইরে পড়েন। এরপর দোকানে থাকা টোটোর ব্যাটারিগুলি একের পর এক ফাটতে থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

         স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে রূপনারায়ণপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। চিত্তরঞ্জন ও আসানসোল থেকে আসা দমকলের দুটি ইঞ্জিন দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বিস্ফোরণের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি