সালানপুরে যথাযোগ্য মর্যাদায় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মজয়ন্তী উদযাপন

চিত্তরঞ্জন প্রসাদ, সালানপুর:-

সালানপুর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে ভারতরত্ন তথা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী স্বর্গীয় রাজীব গান্ধীর জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় ও শ্রদ্ধার সঙ্গে পালন করা হলো।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ডাবর মোড় বাসস্ট্যান্ড এলাকায়। সেখানে অবস্থিত রাজীব গান্ধীর মূর্তিতে পুষ্পমাল্য অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত কংগ্রেস নেতৃত্ব ও কর্মী-সমর্থকেরা।উক্ত শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন—অংশুমান মাহাতা সভাপতি, সালানপুর ব্লক কংগ্রেস,দিলীপ রায় কার্যকারী সভাপতি সহ অন্যান্য ব্লক নেতৃত্ব শক্তি ঘোষ, শিপ্রা দত্ত, সান্যাল তেওয়ারি, সুমিত দাস, নাড়ু ভান্ডারী, সত্যজিৎ বাগচি ও বিশ্বজিত দাস।এবং যুব কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন সর্বজিত সিনহা সহ যুব কংগ্রেসের একাধিক নেতৃত্ব ও কর্মীবৃন্দ।
স্মরণসভা চলাকালীন রাজীব গান্ধীর দেশগঠনে অবদান এবং আধুনিক ভারতের অগ্রগতিতে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন দলীয় নেতৃত্ব। সমগ্র কর্মসূচিরে স্থানীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি