ইট-পাথরের মৃত্যুফাঁদ, রানীগঞ্জে ধসে পড়ল ২০০ বছরের বাড়ি
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
ইতিহাসের ভার আর ধরে রাখতে পারল না পুরনো দেওয়াল। হঠাৎই ধসে পড়ল প্রায় ২০০ বছরের রাজেশ কেড়িয়ার বাড়ি। রানীগঞ্জের ৯২ নম্বর ওয়ার্ডের তিলক রোডে ব্যাংকের কাছে আচমকা এই বাড়ি ভেঙে পড়তেই মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ভাগ্যের জোরে সেই সময় বাড়ির ভিতরে কেউ না থাকায় রক্ষা পেয়েছে প্রাণ।
বিকট শব্দে কেঁপে ওঠা এলাকায় ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে দমকল ও পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। নিরাপত্তার জন্য ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয় এলাকা। কিন্তু এই ধস যেন এক বাড়ির নয়, গোটা রানীগঞ্জের পুরনো ক্ষতের সতর্কবার্তা।
এলাকাবাসীর অভিযোগ, শহরের বিভিন্ন প্রান্তে এখনও দাঁড়িয়ে রয়েছে বহু জীর্ণ, পরিত্যক্ত বাড়ি- যেন মৃত্যুর অপেক্ষায় থাকা নীরব ফাঁদ।
Comments
Post a Comment