পলাতক পথের শেষে আইনের হাত


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

     পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় অবৈধ বালি কারবারের মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক হরেরাম সিংয়ের ছেলে প্রেমপাল সিংয়ের গ্রেফতারি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে অন্ডাল থানার পুলিশ। পরে তাকে জামুড়িয়া থানার হাতে তুলে দেওয়া হয়।

   বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই প্রেমপাল পলাতক ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এর আগে তার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছিল প্রচুর কার্তুজ। সেই থেকেই তার খোঁজে তৎপর ছিল পুলিশ। বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার মুহূর্তেই যেন দীর্ঘ পলায়নের পর্দা নামল।

      শুক্রবার আসানসোল আদালতে তাকে পেশ করা হলে পুলিশ হেফাজতের আবেদন জানায় জামুড়িয়া থানার পুলিশ। বিচারক জামিন নাকচ করে ছয় দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে মামলার সঙ্গে জড়িত আরও তথ্য-প্রমাণ খোঁজার চেষ্টা চলছে।

       বিজেপি বিধায়ক বিজন মুখার্জ্জীর অভিযোগ, প্রেমপালের বিরুদ্ধে সাধারণ মানুষের বহু অভিযোগ রয়েছে। রাজনৈতিক মঞ্চেও তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও অত্যাচারের অভিযোগ উঠেছে। অতীতের সেই অভিযোগের ছায়ার মধ্যেই এখন আইনের কাঠগড়ায় প্রেমপাল। সত্য-মিথ্যার শেষ কথা অবশ্য বলবে তদন্ত ও আদালতই।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি