এক পয়েন্টে স্বপ্নজয়, ভলিবল মঞ্চে শ্রীপুর সাতগ্রামের উল্লাস
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
ইস্পাতের মতো দৃঢ় প্রতিদ্বন্দ্বিতা আর শেষ মুহূর্তের শ্বাসরুদ্ধকর উত্তেজনায় পর্দা নামল ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের (ইসিএল) সালানপুর এরিয়ার ফুটবল মাঠে আয়োজিত দুই দিনব্যাপী আন্তঃ-এরিয়া ভলিবল প্রতিযোগিতার। মেগা ফাইনালে মাত্র এক পয়েন্টের ব্যবধানে মুঘমা এরিয়াকে হারিয়ে ট্রফি ঘরে তুলল শ্রীপুর সাতগ্রাম এরিয়া।
শুরু থেকেই দুই দলের লড়াই ছিল চোখে চোখ রেখে। একবার শ্রীপুর সাতগ্রাম এগিয়ে যায়, পরক্ষণেই ব্যবধান মুছে দেয় মুঘমা। শেষ বাঁশি বাজার আগের মুহূর্ত পর্যন্ত উত্তেজনায় কাঁপছিল মাঠ। অবশেষে এক পয়েন্টের সূক্ষ্ম ব্যবধানেই জয়ের মুকুট ওঠে শ্রীপুর সাতগ্রামের মাথায়।
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে তুলে দেওয়া হয় ট্রফি ও পুরস্কার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুঞ্জন কুমার সিনহা, ডি. পি. সিং ও জয়শ্রী যাদব। দর্শকদের উচ্ছ্বাসে মুখরিত হয় মাঠ। আয়োজকদের কথায়, প্রতিযোগিতার লক্ষ্য শুধু জয় নয়- কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ক্রীড়াস্পৃহা, সৌহার্দ্য ও মিলনের বন্ধন আরও দৃঢ় করা।
Comments
Post a Comment