পরিত্যক্ত কোয়ার্টারে বন্দুকের নিশ্বাস! কয়লার অন্ধকারে কি লুকিয়ে অস্ত্রের কালোবাজার?


সংবাদদাতা, নিউজ হিন্দুস্থান -:

      কয়লার শহরের রাত তখন নিস্তব্ধ। ঘড়ির কাঁটা পেরিয়েছে দেড়টা। পরিত্যক্ত ECL কোয়ার্টারের অন্ধকার ভেদ করে পুলিশের টর্চের আলো- আর তার পরেই যেন বেরিয়ে এল আতঙ্কের এক বাক্স। জামুড়িয়ায় যৌথ পুলিশের অভিযানে উদ্ধার হল চারটি আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড তাজা গুলি।

     পুলিশ সূত্রে জানা গিয়েছে, হেফাজতে থাকা প্রাক্তন তৃণমূল বিধায়ক হরেরাম সিংয়ের ছেলে প্রেমপাল সিংকে জিজ্ঞাসাবাদে পাওয়া সূত্র ধরেই নর্থ সিয়ারসোল কোলিয়ারির পরিত্যক্ত দোতলা কোয়ার্টারে অভিযান চালানো হয়। উদ্ধার হয়েছে দেশি ৭ এমএম পিস্তল, রিভলভার ও দুটি পাইপগান।

     ঘটনাস্থল থেকে কাউকে গ্রেফতার করা যায়নি। ফলে অস্ত্রের মালিক কে, কোথা থেকেই বা এল এই মারণ সরঞ্জাম- উঠছে একের পর এক প্রশ্ন।

     ছয় দিনের হেফাজত শেষে প্রেমপালকে আদালতে পেশ করে আরও ১০ দিনের পুলিশ হেফাজত চেয়েছে পুলিশ।

       পরিত্যক্ত ঘর যেন আজ নীরব সাক্ষী। অস্ত্র মিলেছে, এবার কি মিলবে সেই অন্ধকারের আসল মুখ?

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি