স্বাধীনতা দিবসকে সামনে রেখে ডুবুরডিহি চেকপোস্টে কড়া নাকা তল্লাশি


বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ ও ট্রাফিক গার্ড পুলিশের যৌথ অভিযান

রাত পোহালেই ১৫ আগস্ট স্বাধীনতা দিবস। এই উপলক্ষে কোনও ধরনের নাশকতা যাতে না ঘটে, সেই কারণে বাংলা-ঝাড়খণ্ড সীমান্তের ডুবুরডিহি চেকপোস্টে শুরু হয়েছে কড়া নিরাপত্তায় নাকা তল্লাশি।ভিন্ন রাজ্য থেকে আসা যাত্রী বাহী বাস, চারচাকা, মোটরবাইক গাড়ি কে থামিয়ে তল্লাশি করা হয়। সন্দেহভাজন কাউকে দেখলেই তাঁর সমস্ত নথিপত্র পরীক্ষা করা হয় । কোথা থেকে আসছেন এবং কোথায় যাচ্ছেন তাঁর গন্তব্য বিবরণ জানা হয়।কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ এবং কুলটি ট্রাফিক গার্ড পুলিশের পক্ষ থেকে এই তল্লাশি চালানো হয়।অভিযানের সময় উপস্থিত ছিলেন চৌরাঙ্গী ফাঁড়ির আধিকারিক তরুণময় সিংহ।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি