পকেট কাটতে গিয়ে কপাল কাটল! গান্ধী মোড়ে যাত্রীদের হাতে ‘পকেটমার’


সংবাদদাতা, নিউজ হিন্দুস্থান -:

      বাসের ভিড়ে পকেট যেন আজকাল টাকার চেয়েও বেশি অসহায়! তবে গান্ধী মোড়ে সেই চেনা কৌশলেই ছন্দপতন ঘটল। রানীগঞ্জ থেকে দুর্গাপুরগামী বাস থেকে নামার সময় এক যাত্রীর পকেট থেকে প্রায় ৩ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে।

     অভিযোগ, পরিবারের সদস্যরা পিছনে থাকার সুযোগে ভিড়ের মধ্যে পকেট সাফ করার চেষ্টা করেন ওই ব্যক্তি। কিন্তু টাকা হারানোর বিষয়টি বুঝতে পেরেই সরব হন যাত্রী। মুহূর্তে পাশে দাঁড়ান বাসের অন্য যাত্রীরাও। পালানোর আগেই অভিযুক্তকে ধরে ফেলেন তাঁরা। যাত্রীদের দাবি, তাঁর কাছ থেকেই উদ্ধার হয় চুরি যাওয়া টাকা।

    খবর পেয়ে গান্ধী মোড়ে পৌঁছন ট্রাফিক পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা। পরে ফরিদপুর ফাঁড়ির পুলিশ এসে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। পকেট কাটার পরিকল্পনা শেষমেশ যাত্রীদের হাতেই ‘কাটা’ পড়ল!

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি