শিল্পের চাকার সঙ্গে জাগুক কর্মের আলো, উন্নয়নের পথে কুলটি


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

     উন্নয়নের স্বপ্ন তখনই সার্থক, যখন তার আলো পৌঁছয় মানুষের দুয়ারে। সেই লক্ষ্যেই কুলটির শিল্পাঞ্চলে নতুন আশার সুর বেজে উঠল। পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত দপ্তরের মন্ত্রী তথা কুলটির বিধায়ক ডাঃ অজয় কুমার পোদ্দার SAIL–IISCO-র ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়ে একাধিক জনস্বার্থমূলক বিষয় নিয়ে আলোচনা করেন।

    কুলটিতে নতুন ফ্যাব্রিকেশন ইয়ার্ড স্থাপন, স্থানীয় যুবকদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, সামাজিক উন্নয়ন কর্মসূচির মাধ্যমে পানীয় জল সরবরাহ ও কমিউনিটি ভবন নির্মাণ এবং দুর্গাপূজার আগেই IISCO-র রাস্তাগুলি গর্তমুক্ত করার বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

     উপস্থিত ছিলেন DIC সুরজিৎ মিশ্র, CGM শান্তনু ঘোষ, GM অভিজিৎ মুখার্জি, AGM (HR) জিশান আদিল এবং মণ্ডল সভাপতি মনমোহন রায়-সহ বিশিষ্ট ব্যক্তিরা।

      ডাঃ পোদ্দার নির্ধারিত সময়ের মধ্যে উন্নত গুণমান বজায় রেখে কাজ সম্পন্ন করার ওপর জোর দেন। তাঁর কথায়, শিল্পের বিকাশের হাত ধরেই খুলবে কর্মসংস্থানের দরজা, আর নাগরিক পরিষেবার উন্নতিতে হাসবে কুলটির মুখ।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি