ইঞ্জেকশনের পর থেমে গেল প্রাণ- আখলপুর স্বাস্থ্যকেন্দ্রে মৃত্যুকে ঘিরে ক্ষোভ


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:


       জীবন বাঁচানোর আশায় স্বাস্থ্যকেন্দ্রে এসেছিলেন ৪৫ বছরের বুধনি হেমরম। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই নিভে গেল তাঁর জীবনের আলো। জামুড়িয়ার আখলপুর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসায় গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা।

    পরিবারের দাবি, রবিবার সকাল ৮টা নাগাদ বুকে ও কোমরে তীব্র ব্যথা নিয়ে দামোদরপুর ছাতাডাঙা আদিবাসীপাড়ার বাসিন্দা বুধনিকে স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়। অভিযোগ, চিকিৎসককে না ডেকে কর্মরত নার্সরা তাঁকে ইঞ্জেকশন দেন। এরপর ব্যথা আরও বেড়ে যায়। চিকিৎসককে ডাকার জন্য বারবার অনুরোধ করেও দ্রুত সাড়া মেলেনি বলে অভিযোগ পরিবারের। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় বুধনির।

     প্রিয়জনের নিথর দেহ ঘিরে কান্না আর ক্ষোভে উত্তাল হয়ে ওঠে স্বাস্থ্যকেন্দ্র চত্বর। দুই নার্সের বিরুদ্ধে ব্যবস্থা ও সাসপেনশনের দাবিতে শুরু হয় বিক্ষোভ। খবর পেয়ে জামুড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

         ব্লক মেডিকেল অফিসার অবিনাশ বেসরা জানিয়েছেন, অভিযোগ খতিয়ে দেখা হবে। তবে বুধনির মৃত্যুর প্রকৃত কারণ এবং চিকিৎসায় গাফিলতি হয়েছিল কি না, তদন্তেই মিলবে তার উত্তর।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি