রাতের আঁধারে ডাকাতির ছক, পুলিশের জালে চার
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
রাতের নীরবতাকে ঢাল করে বড়সড় ডাকাতির ছক কষেছিল দুষ্কৃতীরা। কিন্তু অপরাধের অন্ধকার নামার আগেই পুলিশের তৎপরতায় ভেস্তে গেল সেই পরিকল্পনা। গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও অস্ত্রশস্ত্র-সহ চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ছয়জনের একটি দল ওমনি গাড়িতে চড়ে এলাকায় ঘোরাঘুরি করছিল। গোপন তথ্যের ভিত্তিতে পাঞ্জাবি মোড় ফাঁড়ির আইসি নজমুল হুড়ার নেতৃত্বে বিশেষ পুলিশ দল দ্রুত অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দু’জন পালিয়ে গেলেও চারজন ধরা পড়ে যায়।
ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান, তাজা কার্তুজ, ধারালো অস্ত্র এবং অপরাধে ব্যবহৃত ওমনি গাড়ি। ধৃত আলাউদ্দিন ওরফে লাদেন, আজহারউদ্দিন, হোসেন ও তাজ খান- চারজনই বীরভূমের বাসিন্দা।
Comments
Post a Comment