ধানবাদগামী রাস্তায় এথোড়া ব্রিজে দুই কয়লাবাহী ডাম্পারের সংঘর্ষ, চালক ও খালাসি আহত


চিত্তরঞ্জন প্রসাদ, সালানপুর:-

আসানসোলের সালানপুর থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের ধানবাদগামী রাস্তায় এথোড়া ব্রিজের ওপর শুক্রুবার এক পথদুর্ঘটনা ঘটে।

কয়লা বোঝাই একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে সামনের আরেকটি কয়লা বোঝাই ডাম্পারের পেছনে ধাক্কা দেয়। ধাক্কায় পেছনের ডাম্পারের কেবিন ক্ষতিগ্রস্ত হয় এবং চালক কেবিনে আটকে পড়েন।  

দুর্ঘটনার পর খালাসি (সহকারী)কে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এরপর স্থানীয় বাসিন্দা, সালানপুর থানার পুলিশ, কুলটি ট্রাফিক গার্ড এবং জাতীয় সড়কের পেট্রোলিং টিম ঘটনাস্থলে পৌঁছে চালককে উদ্ধারের কাজ শুরু করে।

বেশ কিছুক্ষন চেষ্টার পর কেবিনে আটকে থাকা চালককে উদ্ধার করা হয় গুরুত্বর আহত অবস্থায় তাঁকেও অ্যাম্বুলেন্সে জেলা হাসপাতালে পাঠানো হয়।  

ঘটনাস্থলে সালানপুর থানার পুলিশ, কুলটি ট্রাফিক গার্ড এবং জাতীয় সড়ক পেট্রোলিং টিম উপস্থিত থেকে উদ্ধার ও ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করে জান চলাচল স্বাভাবিক করে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি