চেনটান থেরাপিতে ঘায়েল রেল! ‘সহযাত্রী উদ্ধার অভিযান’ ও দেড় ঘণ্টার নাটক


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

     ​ভক্তিভরে তীর্থে যাওয়ার পথে হঠাৎ যদি সঙ্গীকে হারিয়ে ফেলতে হয়, তবে ভক্তের মনে যে প্রলয়কাণ্ড ঘটে, তা হাড়ে হাড়ে টের পেল পূর্ব রেল। মধুপুর স্টেশনে জলের বোতল বা মুখশুদ্ধি কিনতে নেমে ট্রেন মিস করা এক ভক্তকে বাঁচাতে যে কাণ্ড ঘটালেন তাঁর সহযাত্রীরা, তা সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়!

     ​মধুপুরে চেন টেনে সেই যাত্রীকে তোলা তো দূর অস্ত, উল্টে আরপিএফের জাদুকরি ‘জরিমানা তত্ত্বে’ পরিস্থিতি চলে যায় অন্য মোড়ে। চিত্তরঞ্জনে ওই যুবককে নামিয়ে নেওয়ার খবর পেতেই ট্রেনের অন্দরে শুরু হয় ভক্তদের ‘মহাভারত’। সোজা কুলটি স্টেশনে এসে কষে টান বসল ইমার্জেন্সি চেনে!

       ​ফলাফল? ঘড়ির কাঁটা আটকে রইল প্রায় ৮৭ মিনিট ধরে। তীর্থযাত্রীদের এক জেদি স্লোগান—"সঙ্গীকে ফেরাও, তবেই চাকা গড়াবে!" রেলের হাজার নিয়মকানুন আর আরপিএফের ধমকানিকে বুড়ো আঙুল দেখিয়ে শেষ পর্যন্ত চিত্তরঞ্জন থেকে আটক হওয়া সেই ‘ভাগ্যবান’ যাত্রীকে কুলটি স্টেশনে এনে সসম্মানে ট্রেনে তোলার পরেই থামল বিক্ষোভ। ট্রেন তখন দীর্ঘশ্বাস ফেলে ধানবাদের দিকে রওয়ানা দিল। 

      ভক্তের টানে ভগবান আটক না হলেও, কুলটি স্টেশনে ভক্তদের টানে যে আস্ত একটা এক্সপ্রেস ট্রেন দেড় ঘণ্টা থমকে রইল, তা রেল ইতিহাসের পাতায় এক মজার ও রূপকথার অধ হয়েই থাকবে!

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি