লোহার বুকে ধাক্কা, মৃত্যুর মুখ থেকে ফিরল প্রাণ


চিত্তরঞ্জন প্রসাদ, নিউজ হিন্দুস্থান -:

     শনিবার সন্ধ্যায় অন্ডাল মোড় সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কের ওভারব্রিজে আচমকাই থমকে গেল পথের স্বাভাবিক ছন্দ। নিয়ন্ত্রণ হারিয়ে একটি ফর্চুনার সজোরে ধাক্কা মারল সামনে থাকা ট্রাকের পিছনে। বিকট সংঘর্ষে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত হন ফর্চুনারের চালক। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি।

      দুর্ঘটনার শব্দে ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় অন্ডাল থানার পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় গাড়ির ভিতর থেকে আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

        সংঘর্ষের পর জাতীয় সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। তৈরি হয় যানজট। পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি রাস্তা থেকে সরিয়ে দিলে স্বাভাবিক হয় যান চলাচল। কীভাবে নিয়ন্ত্রণ হারাল ফর্চুনারটি, তা নিয়ে উঠছে প্রশ্ন। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

     এক মুহূর্তের অসতর্কতায় ওভারব্রিজের বুকেই যেন লেখা হল সতর্কবার্তা- পথ যতই পরিচিত হোক, বিপদ কখনও জানান দিয়ে আসে না।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়