রাতের অন্ধকারে লুঠের ছায়া, পুলিশের জালে ‘বাবর’
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
রাতের নির্জনতাকে সঙ্গী করে পথ চলছিলেন চারজন। গন্তব্য ছিল ঝাড়খণ্ডের রাজরাপ্পা মন্দির। কিন্তু আসানসোলের লচ্ছীপুর দিশা রেড লাইট এলাকার কাছে আচমকাই থমকে যায় তাঁদের যাত্রা।
অভিযোগ, পথ আটকে তাঁদের দিশা এলাকায় নিয়ে গিয়ে নগদ ১০ হাজার টাকা এবং অনলাইনে আরও ২০ হাজার টাকা আদায় করা হয়। এরপর নিয়ামতপুর পুলিশ ফাঁড়িতে যাওয়ার চেষ্টা করলে স্করপিও গাড়ির চাবি ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগও ওঠে।
ঘটনার খবর পেয়ে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযোগকারীদের উদ্ধার করে। তদন্তে নেমে একটি বাইক বাজেয়াপ্ত করার পাশাপাশি বাবর খান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল গ্রেপ্তারের পর আজ তাঁকে আসানসোল আদালতে পেশ করা হয়।
ঘটনার নেপথ্যে আরও কারও যোগ রয়েছে কি না, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। সেই কারণে তাঁকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।
Comments
Post a Comment