সীমান্তের অন্ধকারে গরুর সারি, ডুবুরডিহিতে পুলিশের জালে ট্রাক


 চিত্তরঞ্জন প্রসাদ, নিউজ হিন্দুস্থান -:

     রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে ছুটছিল ট্রাক। ডুবুরডিহি চেকপোস্টে পুলিশের তল্লাশিতে থমকে গেল সেই যাত্রা। পশ্চিমবঙ্গ–ঝাড়খণ্ড সীমান্তে ফের গরুবোঝাই ট্রাক আটক করল কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ।

    শনিবার রাতে ঝাড়খণ্ডের দিক থেকে 
কলকাতাগামী একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালান পুলিশকর্মীরা। ট্রাকের ভিতরে মিলল ২০টি গরু। পশু পরিবহণ সংক্রান্ত বৈধ নথি দেখাতে না পারায় ট্রাকটি আটক করা হয়। গ্রেফতার করা হয় চালক ধর্মেন্দ্র যাদবকেও।

    পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের পরও গরুগুলির পরিবহণ সংক্রান্ত কোনও বৈধ নথি দেখাতে পারেননি চালক। এরপর তাঁকে গ্রেফতার করে রবিবার আসানসোল আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।

     গরুগুলির পরিবহণের নেপথ্যে আরও কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। সীমান্তপথে এমন বেআইনি পরিবহণ রুখতে নজরদারি আরও জোরদার করা হচ্ছে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়