ক্যান্সার-যুদ্ধে নতুন আশার আলো, আসানসোল জেলা হাসপাতালে ‘ডে কেয়ার ইউনিট’


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

       ক্যান্সারের মতো মারণরোগের বিরুদ্ধে লড়াইয়ে চিকিৎসার পাশাপাশি প্রয়োজন নিরাপদ ও উন্নত পরিকাঠামো। সেই লড়াইয়ে এবার এক ধাপ এগোল আসানসোল জেলা হাসপাতাল। রবিবার সকালে অঙ্কোলজি বিভাগের ওপিডির পাশে ফিতে কেটে পাঁচ শয্যার পৃথক ‘ডে কেয়ার ইউনিট’-এর উদ্বোধন করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

     অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের সিএমওএইচ ডাঃ মহঃ ইউনুস, হাসপাতালের সুপার ডাঃ তপন কুমার বিশ্বাস, অঙ্কোলজি বিশেষজ্ঞ ডাঃ অমিত মুখোপাধ্যায়-সহ অন্যান্যরা।

       হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এতদিন কেমোথেরাপি নিতে আসা রোগীদের সাধারণ ওয়ার্ডে রাখা হতো। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় সংক্রমণের আশঙ্কাও থাকত। পৃথক এই ইউনিটে সেই ঝুঁকি কমবে। প্রতি বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার কেমোথেরাপি দেওয়া হয়। প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে শয্যা বাড়ানো হবে।

      মন্ত্রী বলেন, প্রয়োজনীয় পরিকাঠামোর অভাব দূর করে নতুন ইউনিটে কেমোথেরাপির সময় বিশেষজ্ঞ চিকিৎসকের নজরদারি আরও নিশ্চিত হবে। তাঁর কথায়, আসানসোলে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে এই উদ্যোগ এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি