গঙ্গাসাগরে নিম্নচাপের জেরে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা, ফ্লাট সেন্টারে আশ্রয় ২২টি পরিবার



রমেশ রায়, দক্ষিণ চব্বিশ পরগনা:-

​​বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে গত কয়েক দিন ধরে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় চলছে প্রবল বৃষ্টিপাত। এর জেরে গঙ্গাসাগরের ধবলাট লালপুর এলাকায় বেশ কিছু বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ​বাড়ি জলমগ্ন হয়ে যাওয়ায় প্রায় ২২টি পরিবার বাধ্য হয়ে এলাকার ফ্লাট সেন্টারে এসে আশ্রয় নিয়েছেন। খবর পেয়ে দ্রুত তৎপর হয় প্রশাসন। সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে সিভিল ডিফেন্সের কর্মীরা অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছেছেন এবং ফ্লাট সেন্টারে গিয়ে দুর্গত মানুষের সঙ্গে কথা বলে তাদের থাকার ও প্রয়োজনীয় বন্দোবস্ত করছেন।​পাশাপাশি, পরিস্থিতি সামাল দিতে গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ প্রশাসন পুরো এলাকার ওপর কড়া নজর রাখছে। অন্যদিকে, স্থানীয় শাসকদলের নেতৃত্বরাও দুর্গত এলাকায় গিয়েছেন এবং আশ্রয় নেওয়া মানুষের হাতে শুকনো খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন। ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি