অন্নপূর্ণার ভাঁড়ারে তালা? যোগ্যতার পরেও খালি হাতে জামুড়িয়ার মহিলারা



রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

      অন্নপূর্ণার আশীর্বাদের আশায় দিন গুনেছিলেন বহু মহিলা। কিন্তু মাস ঘুরতেই কারও ঘরে পৌঁছয়নি প্রকল্পের টাকা, আবার কারও অ্যাকাউন্টে আগের মাসের অর্থ এলেও চলতি মাসে নেমেছে শূন্যের নীরবতা। যোগ্য হয়েও বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে সেই ক্ষোভই  পথে নামল জামুড়িয়া বিডিও অফিসে।

     বিক্ষোভকারী মহিলা ও তাঁদের পরিবারের সদস্যদের অভিযোগ, যোগ্যদের নাম বাদ পড়ছে, অথচ অযোগ্যদের কেউ কেউ পাচ্ছেন প্রকল্পের সুবিধা। ফলে প্রশ্ন উঠেছে প্রশাসনের ভেরিফিকেশন প্রক্রিয়া নিয়েও। তাঁদের দাবি, বিষয়টি দ্রুত খতিয়ে দেখে প্রাপ্য অর্থ নিশ্চিত করতে হবে।

       প্রায় এক ঘণ্টা ধরে চলে বিক্ষোভ। খবর পেয়ে কেন্দা ফাঁড়ির আধিকারিকরা এসে পরিস্থিতি সামাল দেন। পরে জয়েন্ট বিডিও আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

      আশ্বাসে আপাতত থেমেছে ক্ষোভের মিছিল। তবে প্রশ্ন রয়ে গেল- যাঁদের প্রাপ্য, তাঁদের অন্নপূর্ণার ভাঁড়ার কবে খুলবে?

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি