সম্প্রীতির পরশ ও রাখীর টানে: আড়রা কালীনগর বিদ্যালয়ে এক অনন্য উৎসব


অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

     প্রকৃতির স্নিগ্ধ ছায়ায়, সম্প্রীতির রঙে ও মানবিকতার জয়গানে মুখরিত হয়ে উঠল কাঁকসার আড়রা কালীনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়- আনন্দঘন পরিবেশে পালিত হল রাখী বন্ধন উৎসব।  রাখী বন্ধন উৎসব যেন শুধুই সুতোর বন্ধন ছিল না, হয়ে উঠেছিল এক প্রাণের মেলা। রবীন্দ্রনাথের ১৯০৫ সালের ঐতিহাসিক সম্প্রীতির ভাবনাকে বুকে ধারণ করে, বিদ্যালয়ের ছোট ছোট পড়ুয়ারা নিজেদের হাতে তৈরি রাখি এলাকাবাসী, পথচলতি মানুষ ও অভিভাবকদের হাতে পরিয়ে ছড়িয়ে দিল সৌভ্রাতৃত্বের উষ্ণ বার্তা।

     প্রধান শিক্ষিকা লক্ষ্মী কিস্কু ও শিক্ষিকা অন্তরা সিংহরায়, মৌসুমী প্রধান ও পায়েল মণ্ডলের সস্নেহ উপস্থিতিতে এই আয়োজন পায় পূর্ণতা। কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সমাজসেবী সংস্থা 'ইনার হুইল'-এর পক্ষ থেকে অনুসূয়া ব্যানার্জ্জী শিশুদের হাতে তুলে দেন প্রীতির উপহার- খাবারের প্যাকেট।

      ​রঙিন সুতোর টানে এদিন ঘুচে গিয়েছিল সব ভেদাভেদ। শিশুদের নিষ্পাপ হাসিতে ও পথচলতি মানুষের আবেগঘন চোখে ফুটে ওঠে সামাজিক সম্প্রীতির এক অনবদ্য ছবি, যা আগামী দিনের সুন্দর পৃথিবীর বুনন তৈরি করল।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি