মাটির নীচে আতঙ্ক, পায়ের তলায় অনিশ্চয়তা—এগারায় ফের ধসের হানা
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
মাটি কখন যে নীরবে আতঙ্কের চিঠি লিখে যায়, তা যেন ফের চোখে আঙুল দিয়ে দেখাল খনি অঞ্চল রানীগঞ্জের এগারা বাদাম বাগান। শুক্রবার আচমকাই বিস্তীর্ণ এলাকা জুড়ে মাটি বসে যাওয়ায় মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পায়ের নীচের মাটি যে কতটা অনিশ্চিত, সেই ভয় এখন তাড়া করছে এলাকাবাসীকে।
ধসের পাশেই রয়েছে একটি বেসরকারি স্কুল, সবজি বাগান এবং শিশুদের খেলার মাঠ। ফলে ধসের পরিধি সামান্য বাড়লেই বড়সড় বিপদের আশঙ্কা করছেন স্থানীয়রা। বাসিন্দাদের কথায়, এলাকাটি আগেই ধসপ্রবণ হিসেবে চিহ্নিত ছিল। নতুন করে ধস নামায় তাঁদের উদ্বেগ আরও বেড়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসনের প্রতিনিধিরা। বিপজ্জনক এলাকা ঘিরে দেওয়া হয়েছে, টাঙানো হয়েছে ‘ডেঞ্জার বোর্ড’। শিশুদের ধসস্থলের কাছে না যাওয়ার জন্যও সতর্ক করা হয়েছে।
Comments
Post a Comment