নিরাপত্তা সুনিশ্চিত করতে হোটেল মালিকদের নিয়ে পুলিশের বিশেষ বৈঠক কল্যানেশ্বরীতে
চিত্তরঞ্জন প্রসাদ, সালানপুর:-
এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও অতিথিদের নিরাপত্তা জোরদার করতে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি কুলটির নেতৃত্বে অন্তর্গত সমস্ত হোটেল মালিকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা সচেতনতা বৈঠক অনুষ্ঠিত হলো। কল্যাণেশ্বরীর একটি বেসরকারি প্রেক্ষাগৃহে আয়োজিত এই বৈঠকে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকসহ এলাকার বিপুল সংখ্যক হোটেল মালিক উপস্থিত ছিলেন।
বৈঠকে মূলত হোটেলগুলির অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করার ওপর জোর দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন এসিপি কুলটি জাবেদ হুসেন,সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ মণ্ডল,চৌরাঙ্গী ফাঁড়ির ইনচার্জ তরুনময় সিংহ, কল্যাণেশ্বরী ফাঁড়ির ইনচার্জ পার্থ সরকার সহ সালানপুর ও
কুলটি এলাকার বিভিন্ন হোটেলের মালিক ও প্রতিনিধিগণ
বৈঠক শেষে কুলটির এসিপি জাবেদ হুসেন সাংবাদিকদের জানান, বর্তমান সময়ে হোটেল ব্যবসার ক্ষেত্রে আইনি ও প্রযুক্তিগত নিরাপত্তা বজায় রাখা অত্যন্ত জরুরি। আলোচনায় বিশেষ গুরুত্ব পাওয়া বিষয়গুলি হলো
১)পকসো (POCSO) আইন:- প্রয়োগ নাবালক-নাবালিকাদের সুরক্ষা এবং এই সংক্রান্ত আইনের কড়া অনুশাসন মেনে চলা।
২)অগ্নি-নিরাপত্তা:-প্রতিটি হোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা রাখা ও নিয়মিত তা পরীক্ষা করা।
৩)সাইবার অপরাধ প্রতিরোধ:- অতিথিদের এনট্রি তথ্য সুরক্ষিত রাখা এবং ডিজিটাল জালিয়াতি এড়ানোর পদক্ষেপ।
৪)অতিথি যাচাইকরণ:- হোটেলে ওঠাবসা করা সীমান্ত বা দূরদূরান্তের অতিথিদের পরিচয়পত্র সঠিকভাবে পরীক্ষা ও সংরক্ষণ করা।
Comments
Post a Comment