বাজারদরের আগুনে আচমকা জল ঢালল প্রশাসন!

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

     নিত্যপ্রয়োজনীয় জিনিসের চড়া দামে যখন মধ্যবিত্তের নাভিশ্বাস দশা, ঠিক তখনই কড়া দাওয়াই নিয়ে আসানসোলের রাজপথে নামল প্রশাসন। সালানপুরের রূপনারায়ণপুর ও চিত্তরঞ্জন ব্লকের আমলাদহি বাজারে মহকুমা শাসক সাধন দেবনাথ এবং এসিপি জাবেদ হোসেনের নেতৃত্বে চাল, ডাল থেকে শুরু করে মাছ-মাংসের বাজারে হলো জোড় তল্লাশি।

      ​অসাধু ব্যবসায়ীদের তৈরি করা কৃত্রিম সংকটের জাল ছিন্ন করতে পাইকারি ও খুচরো দামের তফাত খুঁটিয়ে দেখেন আধিকারিকরা। এসডিও-র সাফ হুংকার- বাজারের নামে ছিনিমিনি খেললে বা কালোবাজারি চালালে সোজা আইনের খাঁড়া নেমে আসবে!

     ​অনিয়মের কালো মেঘ সরিয়ে এই আকস্মিক পদক্ষেপে যেন হাঁফ ছেড়ে বাঁচল সাধারণ ক্রেতা।
​প্রশাসনের এই তদারকিতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন আমজনতা, আর মুনাফাখোরদের হৃদয়ে কাঁপন ধরেছে। মধ্যবিত্তের হেঁসেলে শান্তি বজায় রাখতে এই কড়া নজরদারি যেন আগামী দিনের এক স্বস্তির বার্তা।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি