‘প্লে স্টেশন নয়, চাই প্লে গ্রাউন্ড’- মোবাইলের পর্দা ছেড়ে মাঠে ফেরার ডাক
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
মোবাইলের নীল আলোয় যখন শৈশব বন্দি, ডিজিটাল বিনোদনের জালে যখন হারিয়ে যাচ্ছে মাঠের সবুজ- তখন তরুণ প্রজন্মকে ফের খেলাধুলার আঙিনায় ফিরিয়ে আনার বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল।
বৃহস্পতিবার আসানসোলের বানওয়ারীলাল ভেলোটিয়া কলেজে আয়োজিত ‘খেলো ইন্ডিয়া’ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বৈঠকে অংশ নেন অধ্যাপক, শিক্ষক, পড়ুয়া ও ক্রীড়াবিদরা। দেশের নির্বাচিত ১৬টি কলেজের মধ্যে পশ্চিমবঙ্গের বিবি কলেজও এই কর্মসূচির জন্য নির্বাচিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি, ড. বিজন মুখার্জি, কৃষ্ণেন্দু মুখার্জি, জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য সহ বিশিষ্টরা।
অনুষ্ঠান শেষে অগ্নিমিত্রা পাল বলেন, মোবাইল ও ডিজিটাল বিনোদনের নেশায় ছোটদের একটি বড় অংশ মাঠ থেকে দূরে সরে যাচ্ছে। তাই সুস্থ সমাজ গড়তে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো জরুরি। তাঁর স্পষ্ট বার্তা- “প্লে স্টেশন নয়, দরকার প্লে গ্রাউন্ড।”
Comments
Post a Comment