মজুরির ন্যায্য হিসেব চেয়ে জেলাশাসকের দুয়ারে শ্রমিকের মিছিল


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

      ন্যায্য মজুরির দাবিতে এবার কারখানার গণ্ডি পেরিয়ে জেলাশাসকের দরজায় কড়া নাড়লেন সালানপুরের শ্রমিকরা। তিন দিন কারখানার সামনে অবস্থান-বিক্ষোভ করেও সমাধান না মেলায় সোমবার পশ্চিম বর্ধমানের জেলাশাসক দফতরের সামনে অবস্থানে বসেন এলো কুইন্ট, আসানসোল অ্যালয়, রামদূত সহ একাধিক কারখানার শ্রমিকরা।

      শ্রমিকদের অভিযোগ, ত্রিপক্ষীয় বৈঠকে শ্রমমন্ত্রীর উপস্থিতিতে সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি চালুর সিদ্ধান্ত হলেও বাস্তবে তা কার্যকর হয়নি। নির্ধারিত ৩৮৬ টাকার পরিবর্তে তাঁদের ৩২৩ টাকা দেওয়া হচ্ছে। পাশাপাশি দীর্ঘ ১৫ মাসের বকেয়া মজুরিও মেলেনি বলে অভিযোগ।

    শ্রমিক নেতা অমরনাথ মাহাতোর দাবি, স্থানীয় শ্রমিকদের কাজ থেকে সরিয়ে বাইরে থেকে শ্রমিক এনে কাজ করানো হচ্ছে। প্রতিবাদ করলে পুলিশ ও কর্তৃপক্ষের একাংশের জুলুমেরও অভিযোগ উঠেছে।

    প্রায় ১০ হাজার শ্রমিক ও তাঁদের পরিবারের ৫০ হাজার মানুষ এই সংকটে পড়েছেন বলে দাবি আন্দোলনকারীদের। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি