ভাতার অপেক্ষায় ক্ষোভের আগুন—সালানপুর বিডিও অফিসে উত্তেজনা
অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
অন্নপূর্ণা যোজনার টাকার অপেক্ষায় দিন গুনতে গুনতে যেন ধৈর্যের বাঁধ ভাঙল। টাকা না পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে আজ আচমকাই উত্তপ্ত হয়ে উঠল সালানপুর বিডিও অফিস। প্রথম তলার কনফারেন্স হলে একদল মহিলা ঢুকে পড়লে মুহূর্তে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। অভিযোগ, ক্ষোভের বশে তাঁরা হলের চেয়ার লণ্ডভণ্ড করে দেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উত্তেজিত মহিলাদের শান্ত করে পুলিশ জানায়, যাঁদের আবেদন বাতিল হয়েছে অথবা এখনও ‘আন্ডার প্রসেস’ অবস্থায় রয়েছে, তাঁরা নিয়ম মেনে পুনরায় আবেদন করতে পারবেন কিংবা সংশ্লিষ্ট দফতরে অভিযোগ জানাতে পারবেন।
Comments
Post a Comment