ড্রেনের ফাঁদে তারের ট্রেলার, থমকে গেল জিটি রোড
সংবাদদাতা, নিউজ হিন্দুস্থান -:
বুধবার ভোরের নিস্তব্ধতা ভেঙে কুলটির এলসি মোড়ে হঠাৎই থমকে গেল ব্যস্ত জিটি রোড। ওড়িশা থেকে তারের কয়েল বোঝাই একটি ট্রেলারের চাকা রাস্তার পাশের ড্রেনে পড়ে যাওয়ায় মুহূর্তেই বিপত্তি। আটকে পড়া ট্রেলারকে ঘিরে রাস্তার দু’দিকে তৈরি হয় দীর্ঘ যানজট।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ট্রাফিক পুলিশ। একদিকে যান চলাচল সচল রাখার চেষ্টা চলে, অন্যদিকে শুরু হয় উদ্ধারকাজের প্রস্তুতি। ট্রেলার থেকে প্রথমে সমস্ত তার খালি করা হয়। পরে ক্রেন এনে শুরু হয় তাকে ড্রেন থেকে তোলার কাজ। উদ্ধারকাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেন স্থানীয় বিজেপির যুব নেতা সোনু চৌরসিয়া।
Comments
Post a Comment