হারিয়ে যাওয়া শৈশব ফিরল কোলে, নেহার চোখে আবার আপন ঘরের আলো


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

     মন্দির চত্বরে আচমকাই হারিয়ে গিয়েছিল ছোট্ট নেহা। সাড়ে তিন বছরের শিশুকে চোখের আড়াল হতে দেখে মুহূর্তেই যেন থমকে গিয়েছিল পরিবারের পৃথিবী। উদ্বেগ আর উৎকণ্ঠায় যখন প্রতিটি মুহূর্ত দীর্ঘ হয়ে উঠছিল, তখনই মানবিকতার হাত বাড়িয়ে দিল রাণীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ।

     রাণীগঞ্জের খাটু শ্যাম মন্দির এলাকা থেকে নেহা চৌধুরীকে উদ্ধার করেন পুলিশকর্মীরা। তার বাবার নাম অনুজ চৌধুরী। বাড়ি জামুড়িয়া থানার শান্তিনগর এলাকায়। শিশুটিকে উদ্ধারের পর ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল হুদার তত্ত্বাবধানে শুরু হয় পরিবারের সন্ধান। তথ্য যাচাই করে অবশেষে খোঁজ মেলে নেহার বাবা-মায়ের।

     প্রয়োজনীয় নিয়ম মেনে পরিচয় ও পারিবারিক তথ্য যাচাইয়ের পর নিরাপদে নেহাকে তুলে দেওয়া হয় অভিভাবকদের হাতে। মেয়েকে ফিরে পেয়ে আবেগে ভেসে যান বাবা-মা। এতক্ষণ যে কোলে ছিল শূন্যতা, সেখানেই ফিরে আসে ছোট্ট নেহা।

     পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানান তাঁরা। এই ঘটনায় ফের প্রমাণিত হল- আইনের পোশাকের আড়ালেও জেগে থাকে মানবিক হৃদয়। পুলিশের তৎপরতায় একটি পরিবারের অন্ধকার রাত শেষে আবার জ্বলে উঠল আপনজনের আলো।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়